বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বন্যায় সন্তান হারিয়ে পাগলপ্রায় মা, জুটছে না খাবারও। কালের খবর

বন্যায় সন্তান হারিয়ে পাগলপ্রায় মা, জুটছে না খাবারও। কালের খবর

বড় ছেলে লিমন পড়তেন ক্লাস সেভেনে। আনুমানিক ১৩ বছর। গিয়েছিলো মাছ ধরতে। মাছ ধরতে জাল ফেলছিল সে। এমন অবস্থায় পড়ে যায় নৌকা থেকে।

 জালের রশি এক হাতে বাঁধা ছিল তার। নৌকা থেকে পড়ে গিয়ে স্রোতের তোড়ে আর তীরে উঠতে পারিনি সে। তলিয়ে যায় নিচে।

বড় ছেলেকে হারিয়ে পাগলপ্রায় লাকী খাতুন। ২০ দিন আগে মারা গেলেও মায়ের মন মানা দায়। ছেলের কথা বলতেই দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েন। মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছাওয়াটা আমার ক্লাস ফাইভে এ প্লাস পাইছিল। খুব পড়া নেকায় (লেখা) ভালো আছিল। এই অল্প বয়সেই সংসারের জন্যে কাজ করতিছিল।

এসব বলে আবার কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। জানান, বাঁধেই বাস খাবারটাও জুটছে না নিয়মিত। সারাদিনে একবার ভাত জোটে। সেই ভাত খান শাক পাতা দিয়ে। ক্ষুধার চোটে ভুলে যান সব। কিন্তু খাবার মিলবে কোথায়? তাদের বাড়িতে এখনো হাঁটু পানি। হঠাৎ পানি ওঠায় নিয়ে আসতে পারেননি কিছুই। বাড়িতে চাল-ডাল থাকলেও বানের পানিতে পচে গেছে সেগুলো। বাঁধ ভেঙ্গে এতটাই স্রোত ওঠে যে কোন কিছু নৌকা দিয়েও আনা সম্ভব হয়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com