বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৪১৪টি মামলা ও ১৬,৫৭,১৫২ টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৪১৪টি মামলা ও ১৬,৫৭,১৫২ টাকা জরিমানা

কালের খবর : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৪১৪টি মামলা ও ১৬,৫৭,১৫২ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৪৫টি গাড়ি ডাম্পিং ও ৫২৫৮টি গাড়ি রেকার করাহয়।

ট্রাফিক সূত্রে জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬ এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬০৩টি মামলা ও ২৫টি মোটরসাইকেল আটক করা হয়।

৩১ জানুয়ারি’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com