শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, জরিমানা করা হয় দুই লাখ টাকা। কালের খবর

দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, জরিমানা করা হয় দুই লাখ টাকা। কালের খবর

 নিজস্ব প্রতিবেদক, সিলেট, কালের খবর  :
 দেশের বহুল প্রচারিত দৈনিক কালের খবর পত্রিকায়  জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সোমবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয় অবৈধভাবে বালু উত্তোলন। জরিমানা করা হয় প্রায় দুই লাখ টাকা। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় জাফলং নদীর জিরোপয়েন্ট, নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জনৈক আবদুস সাত্তারকে ৩০ হাজার টাকা, সেলিম মিয়াকে ৩০ হাজার টাকা, হাসান মিয়াকে ৩০ হাজার টাকা, মানিক মিয়াকে ৫০ হাজার টাকা এবং পলাশ মিত্র, বাদশা মিয়া ও মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি নৌকা জব্দ করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ ও বিজিবি সদস্যরা।গোয়াইনঘাট থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, দৈনিক কালের খবর পত্রিকার মাধ্যমে  এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে বালু উত্তোলনকারীদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় ও ২টি নৌকা জব্দ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com