বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সমকাল সাংবাদিক পারুলের নির্যাতনকারী প্লাবনকে গ্রেফতারের দাবি | কালের খবর

সমকাল সাংবাদিক পারুলের নির্যাতনকারী প্লাবনকে গ্রেফতারের দাবি | কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

নির্যাতনকারী, যৌতুকলোভী ও ভ্রুণ নষ্ট করার অভিযোগ তুলে সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পারুল আক্তার।
এছাড়া নিয়মিত তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন।

আক্ষেপের সুরে তিনি বলেন, আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এ দাবি জনান পারুল।

দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল বলেন, ‘প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কতিপয় সাংবাদিক নেতা ও পুলিশ প্রশাসন বলছেন এটা সাংবাদিকদের বিষয় সমঝোতা হয়ে যাবে।

এটা তো আমার জীবন। আমি জানি সমঝোতা হবে কী হবে না। সে আমার বাচ্চার ভ্রুণ নষ্ট করেছে। আমি চাই একজন নারী নির্যাতনকারী, যৌতুকলোভী, ভ্রুণ নষ্টকারীর বিচার হোক। আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পারুল বলেন, প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী একজন মায়ের মতো। অন্তত তিনি যেন আমার দুঃখটা বোঝেন। আমি চাই, প্লাবনকে দ্রুত গ্রেফতার করা হোক। সে আমাকে কখন মেরে ফেলবে, এটাও বলা যাচ্ছে না। আমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছি।

আশা করি, তার অফিস যুগান্তর থেকেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এমন মানুষ সাংবাদিকতায় থাকতে পারে না। এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com