বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নাটোরে ২ পুলিশ কর্মকর্তাসহ ৮ জন করোনাভাইরাসে সংক্রমিত | কালের খবর

নাটোরে ২ পুলিশ কর্মকর্তাসহ ৮ জন করোনাভাইরাসে সংক্রমিত | কালের খবর

   নাটোর  প্রতিনিধি, কালের খবর :
 নাটোর জেলায় দুই পুলিশ কর্মকর্তাসহ আরও আটজন করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) হয়েছেন। এ নিয়ে জেলার ১৫৬ জনের শরীরে করোনা সংক্রমিত হলো।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, তিন দিন বিরতির পর গতকাল বৃহস্পতিবার রাত আটটায় রাজশাহী থেকে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে নাটোর শহরের তিনজন ও সিংড়া উপজেলায় পাঁচজন। এর ফলে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৬। ক্রমেই এই সংখ্যা উদ্বেগজনক হচ্ছে। রোগীর সংখ্যা ২০০–তে দাঁড়ালে নাটোর জেলা রেড জোনের (লাল এলাকা) আওতায় আসবে। শুরু হবে লকডাউন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেন, নাটোরকে গ্রিন জোনে রাখতে হলে এখনই স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাইকে সাবধান হতে হবে। তা না হলে ২০০–তে পৌঁছার সঙ্গে সঙ্গে জেলা কঠোর লকডাউনের (অবরুদ্ধ) আওতায় আসবে।

Lifebuoy Soap

নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সদর উপজেলায় সংক্রমিত তিনজনের সবাই শহরে বসবাস করছেন। তাঁদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। একজন আদালতে, অন্যজন ট্রাফিক পুলিশে কর্মরত। বাকি একজন চক আমহাটি এলাকার বিচার বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। সিংড়া উপজেলায় সংক্রমিত পাঁচজনের তিনজন সিংড়া পৌর এলাকার। একজন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী, বাকিরা কৃষক। এ ছাড়া নওগাঁর আত্রাই উপজেলার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও তাঁর স্ত্রী সিংড়ায় নমুনা দিয়েছিলেন। তাঁরাও করোনা পজিটিভ হয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com