বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সড়‌ক-মহাসড়‌কে চাঁদাবা‌জি আই‌জি‌পির নি‌র্দেশে গ্রেফতার ১০৯ : কালের খবর  

সড়‌ক-মহাসড়‌কে চাঁদাবা‌জি আই‌জি‌পির নি‌র্দেশে গ্রেফতার ১০৯ : কালের খবর  

 
নিজস্ব প্রতিবেদক ,কালের খবর :

সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কঠোর নির্দেশনায় গত জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় ওই ১০৯ জন‌কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা গতকাল জানান, চলতি মাসের শুরুর দিকে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উ‌দ্যোগ গ্রহণ ক‌রেন। এ ল‌ক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক শ্রমিক নেতৃবৃ‌ন্দের সঙ্গে পু‌লিশ সদর দফতরে আ‌য়ো‌জিত এক সভায় আ‌লোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহ‌ণের নির্দেশ দেন।
আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলে‌ছে। যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এআইজি সোহেল রানা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com