বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধানকেও বদলি। কালের খবর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধানকেও বদলি। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, কালের খবর :

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও দুজন অতিরিক্ত সচিবকে বদলির পর এবার আরও একজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। যিনি কোভিড -১৯ এর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মিডিয়া সেলের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ৪ জুন করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। পরে অবশ্য তাঁকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হন ভূমি সংস্কার বোর্ডের বিদায়ী চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

সচিবকে বদলির কয়েক দিন পর স্বাস্থ্য সেবা বিভাগের হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে এবং ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com