বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কালীগঞ্জ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি। কালের খবর

কালীগঞ্জ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বৃহৎ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান ‘শিপন কম্পিউটারে’ দুর্র্ধষ চুরি হয়েছে।
সোমবার দিনগত গভীর রাতে মেইন বাসস্ট্যান্ডের ‘লস্কর টাওয়ারের’ দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানটিতে চোরেরা ঢুকে পড়ে। তারা দোকানের প্রায় ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। তারা সেখান থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি স্মার্ট ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
শিপন কম্পিউটারের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম শিপন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান, সব তালা ভাঙা।
চোরেরা তিনতলার উপরের সিঁড়িঘরের দরজা ভেঙে তার দোতলায় তার কম্পিউটারের দোকানটিতে ঢোকে। এ সময় দ্বিতীয় তলায় থাকা সিসি ক্যামেরা চোরেরা প্রথমে ভেঙে ফেলে। এরপর একেক করে দোকান ও গোডাউনের তালা ভাঙে। তারা দোকানের ঢুকে লকার ভেঙে নগদ টাকাসহ বেশ কয়েকটি স্মার্ট ফোন ও বাটন ফোন নিয়ে গেছে। চোরেরা তালা ভাঙার জন্য ব্যবহৃত দুটি লোহার রড, দুটি লাইট, একটি চাকু তিনতলার ছাদে ফেলে রেখে যায়। পরে পুলিশ এসে আলামত হিসেবে সেগুলো জব্দ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানার এসআই ইব্রাহিম খলিল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিছু আলামত উদ্ধার করেছে। এজাহার পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com