শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিলেটে আন্তঃজেলা ডাকাত জয়নাল গ্রেফতার। কালের খবর

সিলেটে আন্তঃজেলা ডাকাত জয়নাল গ্রেফতার। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য মোঃ জয়নাল (৩০) পিতা- হাসান আলী, সাং- এ্যাংলাকান্দী, নোয়াগাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট’কে জালালাবাদ থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয়, তাহার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্তে মামলার তদন্তকারী অফিসার এসআই/শিপলু চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: ইসমাইল পিপিএম-বার এর নির্দেশে বর্ণিত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ কালে আসামী বর্ণিত মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং সে জানায় যে, অত্র মামলার ঘটনার সহিত আরো ৮/৯ জন সিলেটের আন্তঃজেলা ডাকাত সদস্যরা জড়িত ছিল। পরবর্তীতে আসামী মোঃ জয়নাল’কে আদালতে হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য মোঃ জয়নাল আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তাহার নামে ১। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার মামলা নং-১১, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ সহ সুনামগগঞ্জ জেলার ছাতক থানায় ৪/৫ টি ডাকাতির মামলা রয়েছে বলে জানায়।

উল্লেখ্য উক্ত ডাকাতকে জালালাবাদ থানা পুলিশ কর্তৃক গত ০১/০৬/২০২০ খ্রিঃ তারিখ ভোর রাতে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com