সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি ৩৮ ও ৩৯ নম্বর পিলার দৃশ্যমান

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি ৩৮ ও ৩৯ নম্বর পিলার দৃশ্যমান

কালের খবর : পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নম্বর পিলারে বসানো হয়েছে। সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হলো।
শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা।
স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থান নিয়ে আসা হয়। দুপুরের দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুইটির লিফটিং ফ্রেমের ও বেয়ারিংয়ের ওপর বসানো হয়।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, ৩৫ নং পিলার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে।
লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিয়ারের ওপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। এ পর্যন্ত ১০টি স্প্যান ফিটিংসহ ফিনিশিং করা হচ্ছে। আরও ১৬টি স্প্যান চীনে তৈরি করা হয়েছে। বাকিগুলো এরই মধ্যে তৈরি হয়ে যাবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দো’তলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতু।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com