শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
অনলাইন প্রেসক্লাব সভাপতি রতন সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সোহাগ। কালের খবর

অনলাইন প্রেসক্লাব সভাপতি রতন সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সোহাগ। কালের খবর

অনলাইন প্রেসক্লাব সভাপতি রতন সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সোহাগ

কালের খবর ডেস্কঃ তথ্য প্রযুক্তির যুগে অনলাইন পত্রিকা অনন্য ভূমিকা পালন করছে একথা অনস্বীকার্য।বর্তমান করোনা কালে যখন প্রিন্ট মিডিয়া চরম লোকসানের মুখে পড়েছে, তখন বেশির ভাগ পত্রিকা লোকসানের ঘাটতি মেটাতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই দুঃসময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নিত্যদিনের খবর পৌছে দিতে অনলাইন পত্রিকা আশির্বাদ স্বরুপ। এরই বিশেষ গুরুত্ব উপলব্ধি করে গঠিত হয়েছে কিশোরগঞ্জ অনলাইন প্রেসক্লাব। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ১৩ টি উপজেলায় গঠিত হয়েছে উপজেলা শাখা কমিটি। জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মনোয়ার হোসেন রণি ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ স্বাক্ষরিত তাড়াইল উপজেলা কমিটি গতকাল ২২ মে ২০২০ সন্ধ্যায় ঘোষণা করা হয়।
ছড়াকার,নাট্যকার, অভিনেতা ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন’ (বিডি তালাশ)কে সভাপতি, সাংবাদিক রুহুল আমিন’কে সাধারণ সম্পাদক(দৈনিক আলোকিত সকাল) ও কবি ও কথা সাহিত্যক ওয়াসিম উদ্দিন সোহাগ কে সাংগঠনিক সম্পাদক ( দৈনিক কালের খবর ) করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করে শুক্রবার তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাক তাড়াইল উপজেলা প্রতিনিধি আলী কায়সার খান কামাল (সহ-সভাপতি), দৈনিক যায়যায়দিন তাড়াইল উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ (সহ-সাধারণ সম্পাদক), বাংলাদেশ নিউজ টাইম তাড়াইল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল (অর্থ সম্পাদক), কালের নতুন সংবাদ ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি হোসনে আরা পুতুল (দপ্তর সম্পাদক), রিভার বাংলা ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন আজম (সম্মানিত সদস্য) ও তোলপাড় ২৪ ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি কৃষ্ণ দাস রায় (সম্মানিত সদস্য)।
অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com