বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রিকশায় ঘুরে বেড়ালেন রাষ্ট্রপতি

রিকশায় ঘুরে বেড়ালেন রাষ্ট্রপতি

কালের খবর: রিকশায় করে ভোলার চরফ্যাশনের চর কুকরী-মুকরীর গ্রামের পথে ঘুরে বেড়ালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচার কুকরী-মুকরীতে রিকশায় গ্রাম পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রাষ্ট্রপতির রিকশার চালক ছিলেন চর কুকরী-মুকরীর ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে বাবুল। রিকশায় চড়ে রাষ্ট্রপতির গ্রাম পরিদর্শনে এলাকাবাসী বেশ কৌতুহল বোধ করেন।
বিকেলে ভোলার দৌলতখানের বাংলাবাজারে ফাতেমা খাতুন ডিগ্রি কলেজ ময়দানে এক জনসভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। এছাড়া সেখানে তিনি স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরীতে ইকোপার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এবং পরে বৃক্ষ রোপণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com