রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
২০ লক্ষ জাল টাকা ও সরঞ্জামাদিসহ গ্রেফতার ২

২০ লক্ষ জাল টাকা ও সরঞ্জামাদিসহ গ্রেফতার ২

কালের খবর: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও তৈরীর সরঞ্জামাদিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজিবুর রহমান ও মোঃ জয়নুল আবেদীন। এ সময় তাদের হেফাজত হতে ২০ লক্ষ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদি ল্যাপটপ, প্রিন্টার মেশিন, কি বোর্ড, মাউস, এন্টি কাটার, স্কেল, সাদা কাগজ, কাঠের ডাইস উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে গত ২৩ জানুয়ারি ডিবি’র সিরিয়াস ক্রাইমের একটি দল বাংলাদেশী ৬ লক্ষ জাল টাকাসহ মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে অপর আসামী জয়নুল আবেদীনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৪ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে এবং দেশের বিভিন্ন স্থানে উক্ত জাল টাকা সরবরাহ করে। জাল টাকা তৈরি করে তার ১ লক্ষ টাকা বান্ডিল ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে আরো তথ্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com