শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁদপুরের মতলবে তুচ্ছ ঘটনায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ। কালের খবর

চাঁদপুরের মতলবে তুচ্ছ ঘটনায় বেধড়ক মারধর, থানায় অভিযোগ। কালের খবর

মোঃ তপছিল হাছান কালের খবর : চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় মধ্যে কৃষি জমিতে আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ বাবুল (৪৫) নামের কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মতলব দক্ষিণ উপজেলার পদ্মপাল গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃতঃ লিয়াকত আলীর ছেলে মোঃ বাবুলের সাথে একই বাড়ির মৃত ইউনুস আলীর ছেলে ফয়েজ গংদের বাড়ির পাশে কৃষি জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বাবুল তার জমির সীমানায় থাকা আগাছা পরিষ্কার করতে গেলে তাকে এসএসের ফায়ব নিয়ে তেড়ে আসে ফয়েজ তিন ভাই এবং ভাড়াটিয়া গুন্ডা বাহিনীরা দাওয়া দেয়। পরবর্তীতে বাড়ির লোক জন ২ পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।

পরে বাবুল তাদের মারমুখি হওয়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাতে গেলে পথে মধ্যে তারা (ফয়েজ গং) লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের শিকার বাবুলকে তার পরিবারের লোকজন এসে উদ্বার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি প্রদান করেন।আহত বাবুল বলেন, আমি আমার জমির আগাছা পরিষ্কার করার সময় তারা আমাকে তেড়ে আসে এবং এলাকার মুরব্বিদের জানাতে গেলে তারা আমাকে মারধর করে। ২,পক্ষ ঘটনার বিষয়ে জান্তে চায়লে ফয়েজ মিয়া বলেন, সে (বাবুল) আমার জমির গাছ কাটায় বকা দিয়েছি। কিন্তু তাকে কেউ মারধর করেনি। এদিকে এই ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ বাবুল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com