বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় প্রেসক্লাব ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। কালের খবর

জাতীয় প্রেসক্লাব ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। কালের খবর

কালের খবর রিপোর্ট :
প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে এবার জাতীয় প্রেসক্লাব বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব ধরনের কর্মকান্ড বন্ধ থাকবে।
ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সদস্য ও কর্মচারীদের স্বাস্থ্য- ঝুঁকি বিবেচনায় ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাবের সকল কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। এই সময় সদস্যদের ক্লাবে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনকে সরাসরি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর খবর জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।
এদের মধ্যে দুজন সৌদি ফেরত, অন্যজন মালয়েশিয়া ফেরত। তাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয় চিড়িয়াখানা বন্ধ ৩১ মার্চ পর্যন্ত : করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য গতকাল শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com