রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মাধবদীতে দ্রব্যমূল্য রোধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। কালের খবর

মাধবদীতে দ্রব্যমূল্য রোধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। কালের খবর

এম আর মাইনউদ্দীন, মাধবদী, কালের খবর :

নরসিংদী  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন  এর নির্দেশনা মোতাবেক  ২০ মার্চ সন্ধায় নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাজার মনিটরিং এবং ভ্রামভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌধুরী আশরাফুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোট ০৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আড়তদারকে মোট ৫৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত।

এছাড়াও বাজার মনিটরিংকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে বাজার মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে,মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু তাহের দেওয়ান, ওসি(তদন্ত) জনাব সাফায়েত হোসেন পলাশ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com