শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তাকে আদালতে প্রেরণ। কালের খবর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তাকে আদালতে প্রেরণ। কালের খবর

কক্সবাজার থেকে রাসেদুল ইসলাম মাহমুদ, কালের খবর : কক্সবাজার বিমান বন্দর থেকে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তা মুজিবুল ইসলাম (৪০) কে আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বিমান যোগে ইয়াবা পাচারের সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও এবিপিএন (১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,কক্সবাজার)

পুলিশ বহির্গমন লাউঞ্জে তল্লাশীর সময় বিমান যাত্রী ওয়ান ব্যাংকের এই কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমান বন্দরে ঢুকছিল।

এসময় বিমান বন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি চেকপোস্টে সদর মডেল থানা পুলিশ ও ১৪ এবিপিএন তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ৪৬০ পিস ইয়াবাসহ মুজিবুল ইসলাম (৪০) কে আটক করে।

ধৃত মুজিব নীলফামারি জেলার ডোমার থানার নীজভোগ ডাবুরী গ্রামের মগবুল হোসনের ছেলে। তিনি ঢাকা কাওরান বাজারস্থ ওয়ান ব্যাংক শাখার সেলস অফিসার পদে কর্মরত রয়েছে বলে জানান।

মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তাকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত কর্তৃক তাকে কারাগারে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com