বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
শীতের তীব্রতা থাকবে আরো ৫ দিন

শীতের তীব্রতা থাকবে আরো ৫ দিন

কালের খবর নিউজ

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের পর দেশজুড়ে শীতের প্রকোপ সামান্য কমেছে। চলমান এই শৈত্যপ্রবাহ আরো পাঁচদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওযা অফিসের বার্তা অনুযায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল, ময়মনসিংহের উত্তরাঞ্চল ও ঢাকা বিভাগের অংশবিশেষ এবং শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে ‘মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ’ বয়ে যাচ্ছে।পঞ্চগড় জেলার তেতুলিয়ায়, হিমালয়ের পাদদেশে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের একদিন পর গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চল দিনাজপুরে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।শীতের তীব্রতা থেকে মুক্তি ও তাপমাত্রা স্বাভাবিক অবস্থায ফিরে আসতে আরো পাঁচদিন সময় লাগবে। এ সময়ে দেশের উত্তরাংশে এবং নদী তীরবর্তী এলাকাসহ দেশের সর্বত্র রাতে ঘন ও হালকা কুয়াশা পড়তে পারে, যা অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকতে পারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com