শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কালের খবর

পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কালের খবর

কালের খবর রিপোর্ট, ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধানমন্ডিতে ga সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
php glass

খালেদার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।
ksrm

‘সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া ছাড়া বিএনপির সমাবেশ করতে আমি কোনো বাধা দেখছি না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের ঢাকার দুই সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।

সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর যত উন্নত গণতান্ত্রিক দেশ আছে, আমেরিকার কথাই যদি বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পৃথিবীর সবচেয়ে অভিজাত গণতান্ত্রিক নির্বাচন, সেখানে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়। যারা এসব প্রশ্ন করে তাদের জিজ্ঞেস করুন। সেজন্য কি আমেরিকায় গণতন্ত্রের অবনতি ঘটছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে।

সার্বিকভাবে সিটি নির্বাচনে আওয়ামী লীগ সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, মির্জা আজমসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com