শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াইলে ওসির নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ। কালের খবর

তাড়াইলে ওসির নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ। কালের খবর

তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে ওয়াসিম উদ্দিন সোহাগ, কালের খবর ঃ
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান এর নেতৃত্বে গতকাল তাড়াইলে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জনা যায়,তাড়াইল বাজারের যানজট কমিয়ে আনা ও এস, এস,সি পরিক্ষার্থীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি না হয়।সে জন্য এই উদ্যোগ নেন তাড়াইল থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান। দেখাযায় ফুটপাতের উপরের পানের দোকান, টং দোকান, হোটেলের বর্ধিত অংশ উচ্ছেদসহ রাস্তার খানা খন্দক সংস্কার করা হয়। এই সময় ওসি মুজিবুর রহমান কে নিজ হাতে রাস্তা মেরামত ও পরিস্কার করতে দেখা যায়।

ওসি মুজিবুর রহমান হ্যান্ড মাইকে ফুটপাত থেকে দোকানপাট সরানোর নির্দেশ দেন। তাছাড়াও আগামীকাল এস এস সি পরীক্ষায় ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা বলেন, এই সময় তিনি এস এস সি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। অনেক পরিক্ষার্থীর অবিভাবক ও ব্যবসায়ীরা ওসির এই কাজকে স্বাগত জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com