বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিক্ষার্থীদের চিকিৎসক হয়ে উঠার পাশাপাশি একজন মানবিক মানুষও হতে হবে : চট্টগ্রাম সিটি মেয়র । কালের খবর

শিক্ষার্থীদের চিকিৎসক হয়ে উঠার পাশাপাশি একজন মানবিক মানুষও হতে হবে : চট্টগ্রাম সিটি মেয়র । কালের খবর

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম, কালের খবর :

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘জনসাধারণ রোগাক্রান্ত হলে সৃষ্টিকর্তার পরে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের কাছেই নিজেকে সমর্পণ করেন। কাজেই একজন চিকিৎসককেও সেই বিষয়টি মাথায় রাখতে হবে।’

মঙ্গলবার চট্টগ্রাম মেরিন সিটি মেডিক্যাল কলেজের এমবিবিএস সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, ‘একজন চিকিৎসকের উপরই রোগীর জীবন-মরণ নির্ভর করে। তাই চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের চিকিৎসক হয়ে উঠার পাশাপাশি একজন মানবিক মানুষও হতে হবে। একজন চিকিৎসককে হতে হবে নিজের বিদ্যায় পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, সিনসিয়ার এবং সর্বোপরি একজন মানবিক মানুষ।’

মেরিন সিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ চট্টগ্রাম সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসান, বিএমএ চট্টগ্রাম সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক অধ্যাপক ডা. নূর হোসেন ভুঁইয়া, মেরিন সিটি মেডিকেল কলেজ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম খানসহ কলেজ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com