মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়লে সাইকেল পুরস্কার!। কালের খবর

নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়লে সাইকেল পুরস্কার!। কালের খবর

:: সীমানা পেরিয়ে ডেস্ক, কালের খ্র::

ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ থেকে ঘোষণা করা হয়- যে শিশুরা নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়বে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে বাইসাইকেল। এ ঘোষণার পর শিশুদের মধ্যে শুরু হয় নামাজ পড়ার প্রতিযোগিতা।

গত ৩ নভেম্বর পুরস্কার বিজয়ীদের মধ্যে নতুন ব্র্যান্ডের বাই সাইকেল দেয়া হয়। শিশুদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছিল বেঙ্গালুরুর স্থানীয় হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি।

বেঙ্গালুরুর স্থানীয় মসজিদে নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ পড়লেই বাচ্চারা পাবে নতুন ব্র্যান্ডের এ সাইকেল। পুরস্কার হিসেবে নতুন সাইকেল দিতে স্পন্সরশিপ ব্যবস্থা হাতে নিয়েছিল হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি।

নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ আদায়ের এ ক্যাম্পেইনে অংশগ্রহণ আহ্বান করার পর দুই শাতাধিক শিশু ৪০ দিনের এ ক্যাম্পেইনে অংশগ্রহণে সাইনআপ (রেজিস্ট্রেশন) করে। তবে যারা নিয়মিত ৪০ দিন ক্যাম্পেইনটি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্যও ছিল পুরস্কার।

তারা পুরস্কার হিসেবে পেয়েছে ঘড়ি। নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরো যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com