বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অ্যাওয়ার্ড দেখালেন রোনালদো

অ্যাওয়ার্ড দেখালেন রোনালদো

কালের খবর নিউজ:

রিয়াল মাদ্রিদকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতানোর পাশাপাশি নিজ দেশ পর্তুগালকে প্রথম ইউরো কাপের শিরোপা এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো । তবে ১৫ বছরের ক্যারিয়ারে এই পর্তুগীজ তারকার সবচেয়ে বেশি অর্জনে ২০১৭ সালে।সদ্য বিদায়ী এ বছরের পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর উঠেছে রোনালদোর হাতে। এর ফলে মেসির সঙ্গে যৌথ ভাবে পাঁচ বার ব্যালন ডি`অর জেতেন তিনি। রিয়াল মাদ্রিদের এই মহাতারকার শো কেসে শুধু পুরস্কার আর পুরস্কার। নতুন বছরে নিজের জেতা অ্যাওয়ার্ডগুলো সামনে নিয়ে ছবি তুলেছেন রোনালদো। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে পড়ে।ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে স্থান পেয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড। পাঁচটি ব্যালন ডি’অর, চারটি গোল্ডেন শু, দুটি দ্য বেস্ট অ্যাওয়ার্ড, তিনটি উয়েফা প্লেয়ার অব দ্য ইয়ার, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার এবং বেস্ট চ্যাম্পিয়ন্স লিগ প্লেয়ার অ্যাওয়ার্ড রয়েছে ছবিটিতে।ছোটবেলায় পর্তুগালের মাদেইরা ফুটবল খেলা যখন শুরু করেন তখন এমন সফলতা পাবেন সেটি কল্পনাও করেননি বলে জানান রোনালদো, ‌‌আমি যখন মাইরেরার রাস্তায় খেলতাম এবং ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছার স্বপ্ন দেখতাম তখন কল্পনাও করিনি যে একদিন এমন ছবি তুলতে পারবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com