রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কুমিল্লার চান্দিনার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুমিল্লার চান্দিনার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কালের খবর নিউজ:

শনিবার রাত ৩টার দিকে কুমিল্লার চান্দিনার ছয়গড়িয়া এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামীম (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত শামীম চান্দিনার কাসেমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি ফিরোজ আহমেদ জানান, শনিবার রাতে কুমিল্লার চান্দিনার ছয়গড়িয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন শামীম গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।এ সময় এসআই হুমায়ুন, কনস্টেবল কামাল ও দেলোয়ার আহত হন। তাদের কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজসহ পাইপগান, তিনটি চাপাতি ও দুটি রামদা উদ্ধার করা হয়
শামীমের বিরুদ্ধে চান্দিনা, কোতোয়ালি সদর দক্ষিণ ও দেবিদ্বার থানায় ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।
শামীমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com