শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
প্রেমে পড়েছেন নাকি কামের ফাঁদে? জানতে পারবেন যেভাবে। কালের খবর

প্রেমে পড়েছেন নাকি কামের ফাঁদে? জানতে পারবেন যেভাবে। কালের খবর

কালের খবর ডেস্ক :
সময় থাকলেই কি কারো ব্যাপারে ভাবনায় ডুবে যান? কিংবা কিছুক্ষণ পর পর আপনার মনে হয় যে, পছন্দের কোনো মানুষ আপনাকে বার্তা পাঠিয়েছে কিংবা ফোন করেছে? আর সেজন্য মোবাইলটা খানিকক্ষণ পরপর পরখ করে দেখেন? অথবা ঘুমানোর আগে বিপরীত লিঙ্গের কারো কথা দীর্ঘ সময় ধরে ভাবছেন? তাহলে কিমেন্যুEnglish হোম অনলাইন আগের মেন্যু জাতীয় সারাবাংলা সারাবিশ্ব বাণিজ্য বিনোদন তথ্যপ্রযুক্তি খেলাধুলা জীবনযাপন ইসলামী জীবন বিচিত্র আজকের পত্রিকা আগের মেন্যু প্রথম পাতা শেষের পাতা খেলা খবর দেশে দেশে প্রিয় দেশ ইসলামী জীবন পড়ালেখা সম্পাদকীয় উপ-সম্পাদকীয় শুভসংঘ মতামত রংবেরং ফিচার আগের মেন্যু পছন্দের ফ্ল্যাট ই-পেপার প্রেমে পড়েছেন নাকি কামের ফাঁদে? জানতে পারবেন যেভাবে কালের আপনি প্রেমে পড়েছেন নাকি আপনার ভেতরে লালসার জন্ম হয়েছে? আসুন, বিষয়গুলো জেনে নেওয়া যাক।

সমাজ বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন।

বিজ্ঞানও বলছে, প্রেমে পড়লে ভালো হরমোন নিঃসৃত হতে থাকে মস্তিষ্কে। তবে আবেগের কারণে অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে, আসলে ব্যক্তি প্রেমে পড়েছে নাকি কামের ফাঁদে পড়েছে।
মনোরোগ বিশেষজ্ঞ, যৌনরোগ বিশেষজ্ঞ এবং সমাজ বিজ্ঞানীরা বলছেন, প্রেম আর কামের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কিছু বিষয়ের ওপর নির্ভর করে এগুলো আলাদাভাবে চিহ্নিত করা যায়।

অবশ্য সেজন্য আগে জানা দরকার কোনটা প্রেম আর কোনটাকে কাম হিসেবে চিহ্নিত করা হবে। কামের ক্ষেত্রে যৌন তাড়না ও সঙ্গীর শরীরের প্রতি আকর্ষিত হন কোনো ব্যক্তি। অন্যদিকে প্রেমের ক্ষেত্রে মনের ওপর বেশি গুরত্ব দিয়ে থাকেন প্রেমিক। সমাজি বিজ্ঞানীরা বলছেন, সঙ্গীর জন্য আলগা আলগা পাগলামি করার নামই ভালোবাসা। ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে যৌনতা মুখ্য বিষয় নয়।

তবে অনেকেই বলেন, সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ালে প্রেম পূর্ণতা পায়। অন্যদিকে কামের বা লালসার ক্ষেত্রে সঙ্গীর মনের বিষয়টি গুরুত্বহীন হয়ে থাকে। সেখানে কেবল নিজেদের লালসা চরিতার্থ করাটাই মুখ্য হয়ে দাঁড়ায়।
যেভাবে বুঝবেন আপনি কামুক

আপনি কি অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান? সঙ্গী আপনার হাত স্পর্শ করলেও কি আপনার হার্টবিট বেড়ে যায়? চুম্বন করার সময় কি আবেগি হয়ে ওঠেন এবং যৌন তাড়না অনুভব করেন? বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা ঘটলে আপনি কামের ফাঁদে পড়েছেন। সোজাভাবে বললে আপনি প্রেমে পড়েননি বরং কাম আপনার ওপর ভর করেছে।

কিংবা সঙ্গী যখন আপনাকে বার্তা পাঠায় যে, সে খুব খারাপ একটা দিন পার করছে; তখন কি আপনার খারাপ লাগে? যদি না লাগে, তাহলে আপনি প্রেমে পড়েননি। কেবল তার প্রতি আপনার কাম রয়েছে।

আপনি কি তার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু ভবিষ্যতে একসঙ্গে থাকার কোনো পরিকল্পনা করেন না? তাহলে বুঝে নিতে হবে, আপনার এটা আসলে কাম, কারো প্রেমে আপনি পড়েননি।

আর যেভাবে বুঝবেন প্রেমে পড়েছেন

সঙ্গীর খারাপ লাগায় আপনার যদি খারাপ লাগে, তাহলে বুঝে নেবেন আপনি প্রেমে পড়েছেন। সঙ্গী যদি খারাপ সময় পার করে, তাহলে যদি আপনারও খারাপ লাগে, তাহলেও আপনি নিজেকে প্রেমিক হিসেবেই ভেবে নিন।

নিজে কোনো স্থানে গিয়ে ভালো লাগলে সেখানে সঙ্গীকে নিয়ে যাওয়ার কথা ভাবলেও ধরে নেবেন আপনি প্রেমিক। কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় সঙ্গীকে না পেলে খারাপ লাগলে বুঝে নেবেন আপনি প্রেমে পড়েছেন।

সঙ্গীর কাছ থেকে যদি নিজেকে নিরাপদ মনে করেন এবং তাকে ঘিরে আপনার সব ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তাহলে হলফ করেই বলতে হয় আপনি প্রেমে পড়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com