বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈদের প্রধান জামাতে ডেঙ্গু থেকে রক্ষায় বিশেষ দোয়া। কালের খবর

ঈদের প্রধান জামাতে ডেঙ্গু থেকে রক্ষায় বিশেষ দোয়া। কালের খবর

কালের খবর ডেস্ক :

ত্যাগে ও আনন্দে সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

তবে এবারের আনন্দে ছন্দপতন ঘটিয়েছে ডেঙ্গুজ্বর। এই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে রাজধানীসহ সারাদেশে অনেকে মারা গেছেন। এ ছাড়া প্রতি দিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এ কারণে এবারের ঈদের জামাতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদুল আজহায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায়।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়।

মোনাজাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়।

একইসঙ্গে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রোগমুক্তি কামনা ও ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্যও দোয়া করা হয়।

রাজধানীসহ সারাদেশে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকে মারাও গেছেন। কেউ কেউ আবার ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামেও যেতে পারেননি। অনেকের ঈদ কাটছে হাসপাতালে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com