বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রিয়া সাহার মিথ্যাচারের তীব্র নিন্দা জানান জাতীয় সাংবাদিক পরিষদ। কালের খবর

প্রিয়া সাহার মিথ্যাচারের তীব্র নিন্দা জানান জাতীয় সাংবাদিক পরিষদ। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের প্রিয়া সাহার মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক পরিষদ জাসাপ।

প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছ, ‘প্রিয়া সাহা যে সব কথা বলেছেন, তা বাংলাদেশের হাজার বছরের চেতনা বিরোধী এবং মহান মুক্তিযুদ্ধের দর্শনকে অস্বীকার ও অবজ্ঞা করার সামিল।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় সাংবাদিক পরিষদ জাসাপ এর সভাপতি এম আই ফারুক আহমেদ ও মহা-সচিব নুর মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় সাংবাদিক পরিষদ জাসাপ এর পক্ষ থেকে এর জোরালো প্রতিবাদ করছি।’

তারা বলেন, ‘অন্য সবার মতো জাতীয় সাংবাদিক পরিষদ জাসাপ বিশ্বাস করে, বাংলাদেশ ও বাঙালি জাতি দীর্ঘকাল ধরে অসাম্প্রদায়িকতা ও সর্ব ধর্মের সুসম্পর্কের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

এটা আজ প্রমাণিত সত্য যে, সর্ব ধর্মের সম্প্রীতি ঐতিহাসিকভাবে অটুট বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী হয়েছি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার সব সাম্প্রদায়িক শক্তিকে কঠোর হাতে দমন করে প্রমাণ করেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার।’

প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হেনেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com