বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গ্রিন টি কখন খাবেন

গ্রিন টি কখন খাবেন

কালের খবর নিউজ:

গ্রিন টি সাধারণত স্বাস্থ্য সচেতন মানুষ খেয়ে থাকেন। কারণ, এটি ওজন কমানোর ক্ষেত্রে বেশি উপকারী। তবে এই চা সঠিক সময় না খেলে উপকারের চেয়ে বরং অপকারও হতে পারে। তাই সময় ও নিয়মটা জানা বেশ জরুরী।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে- আপনি যদি ওজন কমানোর জন্য গ্রিন টি খান তবে তার জন্য সঠিক সময় হল রাতে ঘুমাতে যাওয়ার ঠিক ২ ঘণ্টা আগে। রাতে বিছানায় যাওয়ার আগে গ্রিন টি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে আর এটা অনেক বেশি কাজ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি অন্যকিছু খাবেন। রাতে তো আর আপনি অন্যকিছু খান না তাই ভালো করে কাজ করতে পারে গ্রিন টি। অনেক সময় চা আপনার ঘুম নষ্ট করে এজন্যে চা পান করার সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘুমানোর ২ ঘণ্টা আগেই পান করুন।

* খাবার খাওয়ার এক ঘণ্টা আগে অথবা পরে- অনেকেই খাবার খাওয়ার পরপরই চা পান করেন। খাবার খাওয়ার সাথে সাথেই গ্রিন টি পান করা উচিত নয়। খাবার খাওয়ার কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পরে অথবা আগে গ্রিনটি পান করুন।

* নাস্তা করার পর- সকালে উঠে অবশ্যই এমন নাস্তা করবেন যা সারাদিন আপনার শরীরে অ্যানার্জি যোগাবে। সে ক্ষেত্রে অবশ্যই খালি পেটে চা খাবেন না। তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসারও হতে পারে। সুতরাং সকালের নাস্তায় স্বাস্থ্যকর কোন খাবার খান এবং এরপর গ্রিন টি খান।

* ব্যায়াম করার পূর্বে- ব্যায়াম করার আধাগন্টা আগে গ্রিন টি পান করুন। যদি আপনি আধাঘন্টা আগে পান করেন তবে এতে করে আপনার কর্মক্ষমতা বাড়বে। এমন কি এটা আপনার ওজন এবং মেদ কমাতে সাহায্য করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com