বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কাটার মাস্টার মুস্তাফিজের বৌভাত অনুষ্ঠিত । কালের খবর

কাটার মাস্টার মুস্তাফিজের বৌভাত অনুষ্ঠিত । কালের খবর

কালের খবর রিপোর্ট :

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষ না হলেও বাংলাদেশের যাত্রা আগেই শেষ হয়েছে। সামনে রয়েছে শ্রীলঙ্কা সফর। তাই মাঝের এ সময়টা ভালোভাবেই কাজে লাগালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

কিছুদিন আগে মামাতো বোন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া পরভীন শিমুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ। শনিবার ঘটা করে বৌভাতের মাধ্যেমে সারলেন বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা ছাড়াও রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে জাতীয় দলের এ তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠান।

শনিবার দুপুর দেড়টায় শুরু হয় আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। এর আগে সকাল থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন অতিথিরা।

মূল অনুষ্ঠানে বধূ শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন কাটার মাস্টার। তবে স্বভাব অনুযায়ী বরাবরের মতোই মিডিয়ার সামনে তিনি ছিলেন চুপ।

তবে মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি আপ্যায়নে ছিল খাসির বিরিয়ানি, গরুর মাংস, দধি ও কোমল পানীয়।

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, ২২ মার্চ দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা শিমুকে বিয়ে করেন মুস্তাফিজ। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com