বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ডাকাত নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ডাকাত নিহত

কালের খবর নিউজ:

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ মিয়া (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শরীফ মিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর সেলিম মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় প্রায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত একটি মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে শরীফ নামের এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামের আরো এক ডাকাতকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, চাপাতি ও বড় ছোরা উদ্ধার করা হয়েছে।নিহত শরীফ মিয়া ডাকাত সদস্য বলে জানান পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com