বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের সঠিক তথ্য দিতে পারেননি বিআরটিএ। কালের খবর

ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের সঠিক তথ্য দিতে পারেননি বিআরটিএ। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :
দেশের সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানীকে তিরস্কার করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানীকে তলব করেছিলেন হাইকোর্ট।

সকালে বিআরটিএর এই পরিচালক আদালতে হাজির হন। কিন্তু তিনি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি।
এরপর ২৩ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন।

সঠিক তথ্য দিতে না পারায় তিরস্কার করে আদালত বলেছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি কি দেশের সড়কে বেহাল দশার জন্য। সিঙ্গাপুরের দিকে তাকান। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করার পরও তারা কত উন্নতি করেছে। সিঙ্গাপুরে কি বাংলাদেশের মতো দুর্ঘটনা ঘটে? বাংলাদেশে কেন এত দুর্ঘটনা ঘটছে? আমেরিকায় কি দুর্ঘটনা ঘটছে? ইংল্যান্ডে কি দুর্ঘটনা ঘটছে?

আদালত ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বিআরটিএ ছাড়াও দেশে পুলিশ আছে, পুলিশের নাকের ডগার ওপর দিয়ে এসব অনিয়ম হচ্ছে।

বিআরটিএর পরিচালকের উদ্দেশ্যে আদালত বলেন, অফিসে বসে বসে শুধু কি চা খাইলে হবে? দেশপ্রেম থাকতে হবে।

বিআরটিএ কি করে? আমরা কেন ডাকবো, তাদের (বিআরটিএ) ডাকতে হবে কেন? তারা (বিদেশিরা) পারছে, আমরা পারছি না কেন?
রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচলের কারণ ব্যাখ্যা দিতে তাকে আজ হাইকোর্টে তলব করা হয়েছিল। গত ২৭ মার্চ হাইকোর্ট এই তলব করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য প্রথমে গত (৩০ এপ্রিল) তারিখ ধার্য ছিল। এরপর ওই তারিখ পরিবর্তন করে তাকে আজ (২৪ জুন) স্বশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়।
www.dainikkalerkhobor.com/home/converter

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com