শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হাতি দিয়ে চাঁদাবাজির সময় হাতিসহ মাহুতকে আটক, জরিমানা। কালের খবর

হাতি দিয়ে চাঁদাবাজির সময় হাতিসহ মাহুতকে আটক, জরিমানা। কালের খবর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, কালের খবর :

পাবনার চাটমোহর পৌর শহরে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির সময় হাতিসহ মাহুতকে আটক করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার্কাসের ম্যানেজারকে ডেকে এনে দুই হাজার টাকা জড়িমানা আদায় ও পরবর্তীতে এমন কাজ না করার জন্য মুচলেকা নিয়ে হাতিসহ মাহুতকে মুক্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকার দোকানে ও রাস্তার যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাতি দিয়ে চাঁদাবাজি করে আসছিল সার্কাসে আগত মাহুতরা।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর শহরে হাতি দিয়ে মাহুতের চাঁদাবাজির মুহূর্তে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় হাতিসহ মাহুতকে আটক করে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে নিয়ে যায়।

পরে স্বাক্ষ্য-প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পরবর্তীতে এমন কাজ না করার জন্য ওই সার্কাসের মালিকের মুচলেকা নিয়ে মুক্তি দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com