বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈদের যাত্রায় ঝরলো আরও ৪ প্রাণ । কালের খবর

ঈদের যাত্রায় ঝরলো আরও ৪ প্রাণ । কালের খবর

কালের খবর রিপোর্ট : 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৮ জন।
আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন যাত্রীরা।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আতাউর রহমান শেখ (৩০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফজলুল শেখ (৪৫)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ঈদের যাত্রী নিয়ে জারিপ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি গাইবান্ধাই যাচ্ছিল। বাসটি ষোলমাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ২৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে দিনাজপুর থেকে আম ও লিচু নিয়ে ঢাকা যাচ্ছিল হিমাচল এন্টারপ্রাইজের একটি বাস। ষোলমাইল এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com