শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
খালেদা জিয়া নির্দোষ হলে কারাগারে যেতে হতো না : তথ্যমন্ত্রী । কালের খবর

খালেদা জিয়া নির্দোষ হলে কারাগারে যেতে হতো না : তথ্যমন্ত্রী । কালের খবর

কালের খবর রিপোর্ট  : 

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, খালেদা জিয়া নির্দোষ থাকলে তাকে কারাগারে যেতে হতো না। এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হতো না।

মঙ্গলবার রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে উন্নয়ন-অগ্রগতি স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন সংসদে ও রাজপথে। আমার চাই আপনার সমালোচনা করুন। সমালোচনা আমাদের পথচলাকে মসৃণ করবে।

ড. হাছান মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে বিএনপি ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে যোজন-যোজন দূরে সরে গেছে। আপনাদেরকে অনুরোধ জানাবো সাড়ে ৪ বছর ধরে আপনাদের দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে শাস্তিপ্রাপ্ত। এদের আপনাদের নেতৃত্ব থেকে অপসারণ করুন।  দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, আমরা শুধু বস্তুগত উন্নয়ন চাই না। উন্নয়নের পাশাপাশি আমরা চাই একটা উন্নত জাতি গঠন করতে। উন্নত জাতি গঠন করতে হলে মেধার সাথে মূল্যবোধ ও দেশ প্রেমের সমন্বয় ঘটাতে হবে।

গোলটেবিল আলোচনায় আরো বক্তৃতা করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com