বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মেয়র আতিকুল মন্ত্রী, লিটন-খালেক পেয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা । কালের খবর

মেয়র আতিকুল মন্ত্রী, লিটন-খালেক পেয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা । কালের খবর

কালের খবর রিপোর্ট :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এছাড়া রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

স্ব-স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে তারা সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

মঙ্গলবার এই তিন মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন।

মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল।

এর আগে গত বছরের ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন। অন্যদিকে গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আরেক আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু বলা নেই। সরকার কোনো কোনো মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে দেয়।

বিগত বিএনপি সরকারের আমলে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল।

মেয়রদের পদমর্যাদা নির্ধারিত না থাকায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের প্রটোকল নিয়ে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয় বলে সিটি করপোরেশনের কর্মকর্তরা বলে আসছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com