রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
৫০০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস । কালের খবর

৫০০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস । কালের খবর

কালের খবর রিপোর্ট :

রাসায়নিক উপাদান দিয়ে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করার অভিযোগে ৫০০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসব আম বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর-১০-এর ফলপট্টিতে অভিযান চালিয়ে এসব আম ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

অভিযানে শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৬ জুনের আগে রাজধানীতে পাকা ল্যাংড়া আম ঢুকতে পারবে না। কিন্তু এসব ব্যবসায়ীরা কৃষকের সঙ্গে যোগসাজশ করে অপরিপক্ক আম নিয়ে এসেছেন। পরে তা কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছেন।’

তিনি আরও বলেন, ‘অভিযানে মোট ৮ জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মজুত রাখা ৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।’

আগামীতেও ভেজাল ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com