রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি, অতঃপর ধরা। কালের খবর

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি, অতঃপর ধরা। কালের খবর

কালের খবর রিপোর্ট :

রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পিস্তল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকরা হলেন- ইয়াসিন (৩২), ইব্রাহীম (৪২) ও মুসা (৩২)।

শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি খেলনা (লাইটার) পিস্তল, একটি বিদেশি-৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি একটি ওয়াকিটকিসহ বেশ কিছু ইয়াবা উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা সবাই উত্তরা-১১ নম্বর সেক্টর ১৫ নম্বর সড়কের ৭২ নম্বর বাড়ির ৬ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিল তারা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উত্তরা-১১ নম্বর সেক্টরের একটি বাসায় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি একটি ফ্ল্যাট বাসায় অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইটি খেলনা পিস্তল, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি ওয়াকিটকি এবং তল্লাশি চালিয়ে অর্ধশতাধিক পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিএমপির উত্তরার সহকারী কমিশনার সচীন মৌলিক জানান, আটককৃতরা অনেক দিন ধরেই বিভিন্ন পেশাজীবীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। এ জন্য তারা সব সময় অস্ত্র বহন করতো। রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নানা অপরাধ করে বেড়াতো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com