বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘ব্যবসায় ডিজিটাল রূপান্তর সময়ের ব্যাপার মাত্র’। কালের খবর

‘ব্যবসায় ডিজিটাল রূপান্তর সময়ের ব্যাপার মাত্র’। কালের খবর

কালের খবর রিপোর্ট : 

ব্যবসায় বাণিজ্যের ডিজিটাল রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার জেনারেল পোস্ট অফিস (জিপিও) সভা কে দুই দিনের ই-কমার্স ডাক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈদের আগমনী আবহে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত ঢাকা জেনারেল পোস্ট অফিস (জিপিও) চত্বরে শুরু হলো দুই দিনের ই-কমার্স ডাক মেলা।

এতে সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাশু শেখর ভদ্র।

মোস্তাফা জব্বার বলেন, আমরা আজ ইলিকেট্রনিক্স বা বিদ্যুতের যুগে নেই। ই-সভ্যতা থেকে অনেকটা পথ এগিয়ে এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছি। আমরা ডিজিটাল সভ্যতায় যাত্রা শুরু করেছি। তাই এখন ঘরে বসেই চাল-ডাল থেকে সব কিছুই পাচ্ছি। দুই বছর পর ডিজিটাল রূপান্তরহীন ব্যবসায় খুঁজে পাওয়া দুস্কর হবে।

মেলায় ৮০টি স্টল রয়েছে। এছাড়া ৬টি মিনি এবং ৬টি প্যাভিলিয়নে বিশেষ ছাড়ে পণ্য ও সেবা দেয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com