বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত ১৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত ১৫

কালের খবর নিউজ:

শনিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার শাহিনুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।নিহত শাহিনুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
জানাগেছে, শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিল। এসময় বাসটি ওভারটেক করতে গিয়ে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন।
বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহি টেংক লরী যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহি লরির পেছনে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় যাত্রিবাহী বাসের ১৬ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com