বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ঘাটাইল উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানকে বরণ এবং বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে : কালের খবর

ঘাটাইল উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানকে বরণ এবং বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে : কালের খবর

মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পীকে বরণ এবং বিদায়ী চেয়ারম্যান মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নূরনাহার বেগম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম প্রমূখ।

এ সময় নবাগত ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com