শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
কুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১। কালের খবর

কুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১। কালের খবর

প্রতিনিধি, কুষ্টিয়া, কালের খবর  :
কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান আলী ওরফে হামারের (৬০) বাড়ি নওগাঁর পত্নীতলায়। তিনি কুষ্টিয়া পৌর এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন।

গত রোববার ১১ বছর বয়সী মেয়ের পেট স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছে বলে এক মা মেয়েকে নিয়ে মিরপুরে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করান। জানতে পারেন, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। মা দাবি করেন, মেয়ের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন পাঁচ-ছয় মাস আগে বাড়িতে তাঁর অনুপস্থিতিতে মেয়েকে ধর্ষণ করে তাদের প্রতিবেশী। একই সঙ্গে প্রতিবেশী মেয়েকে বলেন, এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে। এই ভয়ে মেয়ে কাউকে কিছু জানায়নি। এ ঘটনায় গত সোমবার ওই প্রতিবেশীকে আসামি করে মামলা করেন মা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পরিদর্শক (তদন্ত) আবদুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল নওগাঁয় গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। ঘটনা জানাজানি হলে আসামি পালিয়েছিলেন। গোপন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com