বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা চালক হাছান নিহত। কালের খবর

সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা চালক হাছান নিহত। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে হাছান (৩০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়।

পুলিশ ঘাতক গাাড়িটিকে আটক ও চালককে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জের থানার উপ-পরিদর্শক শাহিদুল জানায়, বিকাল সাড়ে ৫টায় অটোরিকশা চালক হাছান অন্য একটি রিকশার যাত্রী হয়ে পিডিকে পাম্পের টার্নিং দিয়ে সানারপাড় স্ট্যান্ডে আসছিল। ঢাকা থেকে মনোহরদীগামী একটি মিনিবাস (ঢাকা মেট্টো-ব-১২-৩৭৩) রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় হাছান।

এ সময় উপস্থিত লোকজন গাড়িটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক ও চালক তানিমকে গ্রেপ্তার করে। নিহত হাছানের বাবার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বুড়িংচর এলাকায়। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় জনৈক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com