বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সরকারি জায়গা দখল, গ্যাস চুরি ও রাজস্ব ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জের চুনা ব্যবসায়ীরা কোটিপতি। কালের খবর

সরকারি জায়গা দখল, গ্যাস চুরি ও রাজস্ব ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জের চুনা ব্যবসায়ীরা কোটিপতি। কালের খবর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
চুনা কারখানা যেন আলাদিনের চেরাগ। চুনা কারখানা প্রতিষ্ঠান করলেই রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়। সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত যারা চুনা কারখানা দিয়েছেন তাদের পিছনে তাকাতে হয়নি। চুনা কারখানার ব্যবসায়ীরা এক সময় নুন আনতে পান্তা ফুরাতো আজ তারা চুনা কারখানা দিয়ে হাজার কোটি টাকার মালিক।

সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি আর গ্যাস চুরির মাধ্যমে তারা আঙ্গুল ফুলে কলা গাছ। এসব করে ক্ষান্ত হননি তারা সরকারের জায়গা অবৈধ ভাবে দখল করে চুনা কারখান পাথর রেখে করছে বুক ফুলিয়ে ব্যবসা। সিদ্ধিরগঞ্জ ঢাকা লাইমস নামক চুনা কারখানার মালিক হাজী খোরশেদ আলম। তিনি সরকারী প্রায় এক বিঘা জায়গা অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে যাচ্ছে।

শুধু তাই নয় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ এর পিলারের চার পাশ দিয়ে পাথর রেখে পুরো এলাকাবাসীকে রেখেছে ঝুকির মধ্যে। পিলারের চারপাশে পাথর থাকার কারনে যে কোন মূর্হুতে বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে। ঢাকা লাইমস এর ম্যানেজার শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সরকারী জায়গা দখল করেছি ভালো করেছি। সরকার যখন চাইবে তখন জায়গা ছাড়বো। তার আগে ছাড়ার প্রশ্নেই আসে না। এসব বলে ফোনটি কেটে দেন। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বলেন, যদি বিদ্যুৎ এর খুটির চারপাশে পাথর রাখার কারনে যদি কোন ধরনের ক্ষতি হয় তাহলে সেই প্রতিষ্ঠানটি দায়ী হবে এবং আমরা উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।

ঢাকা লাইমস এর মালিক খোরশেদ আলম এক সময় একটি মিলে দারোয়ান ছিলেন। চুনা কারখানা দিয়ে রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তিনি। দুর্নীতিবাজদের বিষয়ে তদন্ত করে দুদকের হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com