বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
কাপড়ে যত দাগ মুছে ফেলার সব টিপস

কাপড়ে যত দাগ মুছে ফেলার সব টিপস

কালের খবর নিউজ:

দাগ লেগে গেলে কিভাবে তুলবেন জানা থাকলে জীবন অনেকটা সহজ হয়ে যাবে। আগে দেখতে হবে কোন উৎস থেকে দাগ লেগেছে। পরনের পোশাকটি কোন তন্তুর কোন রঙের! কিছু টিপস দিচ্ছি হয়ত কিছুটা সমাধান হবে।

* কাপড়ে যে কোনো দাগ লাগলেই সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন।

* খাবার খেতে গিয়ে কাপড়ে সসের দাগ লাগলে প্রথমেই ঠাণ্ডা পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিতে হবে। এরপর সোডা বা এক ফালি লেবু দিয়ে জায়গাটা ভালো করে ঘষে পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে হবে। এতেও যদি দাগ না যায় তবে হালকা গরম পানিতে আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার, ১ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে মিশ্রণে কাপড়টি ১৫ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেললে দাগ ওঠে যাবে।

* রঙিন কাপড় কাঁচার আগে পানিতে লবণ মিশিয়ে কাপড় ভেজাবেন। এতে করে রং উঠার ভয় থাকবে না।

* কাপড়ে চা ও কফির টাটকা দাগ লাগলে কুসুম কুসুম গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রনে ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাপড়ে চা কিংবা কফির দাগ লাগলে পানি দিয়ে দাগের অংশটুকু ধুয়ে নিতে হবে। যদি এতেও দাগ না ওঠে তবে যে অংশে দাগ লেগেছে তা সারারাত ঠাণ্ডা দুধে ভিজিয়ে রেখে পরদিন মৃদু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর ভিনেগার ও অল্প ঠাণ্ডা পানি মিশিয়ে দাগে স্প্রে করে ১ চামচ বেকিং সোডা লাগিয়ে ভালো করে ঘষলে দাগ ওঠে যাবে।

* কাপড়ে রক্তের দাগ যদি পুরনো হয় তাহলে ঠাণ্ডা পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে কাপড় কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে নিতে হবে। এরপর অল্প সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। * সাদা কাপড় ব্যবহার করতে করতে হলদেটে হয়ে গেলে গরম পানিতে সাবান গুলিয়ে ফুটিয়ে নিবেন। এরপর নীল দিয়ে রৌদ্রে শুকাতে দিন। সাদা কাপড়ে দাগ লাগলে লিক্যুইড ব্লিচ দিয়ে ধুতে হবে। আর যদি রঙিন কাপড় হয় তবে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com