বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যেসব দেশে মেট্রোরেলে প্যান্ট না পরে ভ্রমণ করার নিয়ম!। কালের খবর

যেসব দেশে মেট্রোরেলে প্যান্ট না পরে ভ্রমণ করার নিয়ম!। কালের খবর

কালের খবর ডেস্ক  :

টিকিট কেটে মেট্রোরেলে চড়লেন আর চড়েই চোখ কপালে। কারণ এই মেট্রোরেলে কেউ প্যান্ট পরেন না। এখানে নাকি প্যান্ট না পরে ভ্রমণ করাই নিয়ম। শুনে অবাক হচ্ছেন, ঘটনা কিন্তু সত্যি।

মানুষকে আনন্দ দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আপনি জেনে আরও অবাক হবেন যে বিশ্বের প্রায় ১২টি দেশে টিউবরেল বা মেট্রোরেলে চড়লে এমন দৃশ্য চোখে পড়তে পারে।

‘নো প্যান্টস সাবওয়ে রাইড’ নামের একটি বিশেষ উদ্যোগে শামিল হতে চাইলে যাত্রীদের ট্রাউজার খুলে টিউবরেল বা মেট্রোরেলে যাত্রা করতে হয়।

ইতিহাস থেকে জানা যায়,২০০২ সালে নিউইয়র্কে প্রথম চালু হয়েছিল এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ নিয়ম চালু হয়েছিল। নিউইয়র্কে একটি কমেডি পারফরম্যান্স আর্ট গ্রুপ ‘ইমপ্রুভ এভরিহয়্যার’ উদ্যোগে এই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এর সূচনা হয়।

‘ইমপ্রুভ এভরিহয়্যার’-এর এই উদ্যোগে ওই বছরে প্রায় ১৫০ জন অংশ নিয়েছিলেন ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ কর্মসূচিতে।

‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো রাইডে ভ্রমণ করা যাত্রীদের কিছু সময়ের জন্য হলেও আনন্দ দান করা আর তাদের চমকে দেয়া। ভ্রমণের এই সময়টুকুতে তারা যেন হাসিঠাট্টা উপভোগ করতে পারে তার একটা ব্যবস্থা করা।

এই কর্মসূচির পর থেকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ জনপ্রিয় হয়ে উঠে।

বর্তমানে বার্লিন, বস্টন, প্রাগ, পোল্যান্ড, ফিলাডেলফিয়াসহ বিশ্বের প্রায় ১২টি দেশে ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ কর্মসূচি পালিত হয়। ২০১৬ সালে এই কর্মসূচিতে যোগ দিয়েছে মস্কোও।

সূত্র:জিনিউজ

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক কালের খবর  পত্রিকার অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন – dainikkalerkhobor5@gmail.com-  www.dainikkalerkhobor.com – মোবাইল – 01753526333 – এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com