বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারী দিবস কি জানেনা হত-দরিদ্র হা‌ছিনা‌। কালের খবর

নারী দিবস কি জানেনা হত-দরিদ্র হা‌ছিনা‌। কালের খবর

কালের খবর রিপোর্ট : দিবস আসে দিবস যায়। আজ আন্তর্জাতিক নারী দিবস, তাতে কি ? ক্ষুধা তাড়িত হত-দরিদ্র হাছিনাদের এসব দিবসে কিছু আসে যায় না। তারা জানেনও না আজ কোন দিবস। তারা শুধু বোঝেন দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করতে হবে।

শুক্রবার দুপুর দেড়টা। ফাগুনের তপ্ত রোদ পিঠে লাগছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই জামালপুরের ক্ষুধা তাড়িত মানুষের একজন হাছিনা বানুর। পান্থপথে প্রধান সড়কের পাশেই ফুটপাতের উন্নয়নের কাজ চলছে। সেখানে কায়িক শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি। বাসায় দুটি বাচ্চা রয়েছে। স্বামী সেই কবেই তাদের ছেড়ে চলে গেছে। সংসারের হাল বাধ্য হয়েই ধরতে হয়েছে তাকে। আগে বাসা বাড়িতে কাজ করেতন। বাচ্চা থাকায় সমস্যা। এখন গ্রামের অন্য লোকদের সহায়তায় এ কাজে যোগ দেন তিনি। আয় মোটামুটি ভালই। প্রতিদিন সাড়ে ৪শ’ টাকা পান। তবে এই কাজ বেশিদিন চলবেনা। আবারও কোন এলাকায় কাজ শুরু হলে ডাক পড়লেই কাজ মিলবে। নারী দিবসের কথা জানতে চাইলে তিনি বলেন, কি দিবস তা আমার জানা নেই। বাচ্চাদের নিয়ে কষ্টে আছি। তবে কাজ পাচ্ছি এতেই খুশি।

এদিকে পুরুষ শাসিত সমাজে অনেক নারী আজ শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার। এর মধ্যে সীমান্তবর্তী ও চরাঞ্চলের নারীর সংখ্যায় বেশি। অবহেলিত নারী অধিকাংশই গরিব ও দুস্থ পরিবারের। জীবন-জীবিকার তাগিদে পুরুষদের সঙ্গে নারীরাও সমান তালে দিনমজুরের কাজকর্ম করছেন। তবে নারীরা পুরুষের চেয়ে মজুরি কম পাওয়ায় তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শুধু সমাজেই এই বৈষম্য না, সংসারে অক্লান্ত পরিশ্রম করেও তারা স্বামী-শ্বশুরবাড়িতে নিগৃহিত। পাচ্ছেন না সঠিক মূল্যায়ন। এছাড়া মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসার অভাব, বাল্যবিয়ে, যৌন হয়রানিসহ সমাজে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন পিছিয়ে পড়া অসংখ্য নারী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com