বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
আইসিএমএবি’র নতুন সভাপতি কালাম, আবদুর রহমান সচিব। কালের খবর

আইসিএমএবি’র নতুন সভাপতি কালাম, আবদুর রহমান সচিব। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি এম. আবুল কালাম মজুমদার এবং আবদুর রহমান খান সচিব নির্বাচিত হয়েছেন।

সোমবার কাউন্সিল সভায় নতুন পর্ষদ নির্বাচিত হয় বলে আইসিএমএবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফ খান ও জামাল আহমেদ চৌধুরী সহ-সভাপতি, অধ্যাপক ড. স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এম. আবুল কালাম মজুমদার ২০০০ সালে আইসিএমএবি’র সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরিফ খান আইডিএলসি ফাইনান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ছিলেন।

জামাল আহমেদ চৌধুরী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) পদে কর্মরত আছেন।

নতুন কমিটির নবনির্বাচিত সচিব আবদুর রহমান খান বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপ-সচিব পদে কর্মরত।

এছাড়া অধ্যাপক ড. স্বপন কুমার বালা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে কর্মরত।

তিনি পূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com