শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রবাসী প্রকৌশলীদের নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। কালের খবর

প্রবাসী প্রকৌশলীদের নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। কালের খবর

কালের খবর ডেস্ক :

বাংলাদেশের প্রবাসী প্রকৌশলীদের স্বাগত জানিয়ে দেশের স্বার্থে নিজ নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে সকল প্রকৌশলী বিদেশে থেকে দেশের কথা ভাবে, তাদের এই উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকার প্যান পাসিফিক সোনারগাঁ হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ব্রিজ-টু বাংলাদেশ (বিটুবি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসী প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন।

শেখ হাসিনা বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।

কিন্তু ৭৫-এর ঘাতকরা নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু আমাদের স্বজনহারা করেছে তাই নয়, এ দেশের মানুষের ভবিষ্যতকেও পিছিয়ে দিয়েছে। অনুষ্ঠানে গবেষণা কাজের প্রসংশা করেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com