মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলছাত্রীর আত্মহত্যা। কালের খবর:

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলছাত্রীর আত্মহত্যা। কালের খবর:

ঘাটাইল থেকে মোঃ সজীব মিয়া,কালের খবর :

টাঙ্গাইলের ঘাটাইলে সুইসাইড নোট লিখে
আত্মহত্যা করেছে সামিয়া নামে এক স্কুলছাত্রী।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সামিয়া সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামের সৌদি প্রবাসী হযরত আলীর মেয়ে।

রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী জানায়, সামিয়া সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়শোনা করত। মা ও বড় বোন তাকে প্রায়ই নির্যাতন করত। শনিবার সন্ধ্যার পর মা ও বড় বোন বাড়ির বাইরে গেলে সামিয়া ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে মা ও বড় বোন বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় সামিয়াকে দেখতে পেয়ে লাশ মাটিতে নামায়।

খবর পেয়ে রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী আরও জানায়, মৃত্যুর আগে সামিয়া একটি সুইসাইড নোট লিখে যায়। নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করে সে। সুইসাইড নোটটি উদ্ধার করেছে পুলিশ।

ঘাটাইল থানার এসআই আবু হানিফ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com