বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বাধা নেই। কালের খবর

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বাধা নেই। কালের খবর

কালের খবর রিপোর্ট :  চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান এ স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এখন আর চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বাধা থাকলো না।
গত ২৯শে জানুয়ারি একটি রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশিষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ৩০শে জানুয়ারির নির্বাচন আটকে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com